Saturday, June 13, 2026

অ্যাম্বুল্যান্সের ভাড়া নির্দিষ্ট করে দিতে রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মহামারিকালে প্রায় প্রতিদিনই প্রকাশ্যে এসেছে রোগী নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সের গলাকাটা টাকা চাওয়ার কথা৷ বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে রোগী নিয়ে যেতে এক অ্যাম্বুল্যাস ৮ হাজার টাকা পর্যন্ত দাবি করার ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিলো৷ অ্যাম্বুল্যাসের ভাড়া গুনতে গিয়ে নাকাল হচ্ছেন রোগীর পরিবার।

রোগী বা রোগীর পরিবারের অ্যাম্বুলেন্স হয়রানি কমাতে রাজ্য সরকারগুলিকে দেশের সব রাজ্যকে কঠোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- প্রশ্নোত্তর পর্ব নেই, জিরো আওয়ারের সময় অর্ধেক: ক্ষুব্ধ ডেরেক

শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, অ্যাম্বুল্যান্সের ভাড়া নির্দিষ্ট করে দিতে হবে রাজ্য প্রশাসনকেই।

এদিন সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছেন, বিভিন্ন রাজ্যে অ্যাম্বুল্যান্সের ভাড়া নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে৷ বহুগুণ বেশি টাকা নেওয়ার ঘটনা ঘটছে৷ এমন কাজ মানা সম্ভব নয়৷

শীর্ষ আদালত রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে, অ্যাম্বুল্যান্সের ভাড়া বেধে দিতে হবে। ধার্য ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ উঠলে, ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে৷

শীর্ষ আদালত আরও বলেছে, প্রতিটি জেলায় করোনা-আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, যাতে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুল্যান্স থাকে, তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে হবে। এদিন সুপ্রিম কোর্ট কঠোর ভাষায় রাজ্যগুলিকে করোনা-প্রোটোকল মেনে চলতেও বলেছে৷

আরও পড়ুন- রাজ্যে করোনা আক্রান্ত ২ লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু ৪ হাজারের দোরগোড়ায়

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...