Friday, April 3, 2026

আয়ুষ্মান ভারত লাগু না করায় পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যকে সুপ্রিম নোটিশ

Date:

Share post:

আয়ুষ্মান ভারত প্রকল্প কেন রাজ্যে লাগু করা হয়নি? পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যকে নোটিশ দিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে উত্তর দিতে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে।

যে চারটি রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে, সেগুলি হল পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িশা ও তেলেঙ্গানা। আয়ুষ্মান যোজনা হল কেন্দ্রের একটি স্বাস্থ্য যোজনা, যে প্রকল্পে আর্থিকভাবে দুর্বল শ্রেণি অর্থাৎ বিপিএল তালিকা ভুক্তদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিমা। এই প্রকল্পের সঙ্গে যাঁরা জুড়বেন, সেই সব পরিবার সর্বাধিক ৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমা পাবেন। সম্প্রতি খবর এসেছিল, গরিবি সীমার উপরে থাকা ৪৫ কোটি ভারতবাসীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের ভিতরে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে। আর তা সফল হলে পৃথিবীর একমাত্র বিমা পলিসির আখ্যা পেত আয়ুষ্মান ভারত, যার সুবিধা পেতেন ৪৫ কোটি ভারতবাসী। তবে এখানেকিছু টাকা অবশ্যই দিতে হবে। বাজারে চলতি বিমাগুলির প্রিমিয়ামের চাইতে এর প্রিমিয়াম এক-তৃতীয়াংশ। এখন পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলি কী উত্তর দেয় সেটাই দেখার।

আরও পড়ুন : ‘একবিংশ শতাব্দীর শিক্ষানীতি দেশকে নতুন দিক নির্দেশ করবে’, বার্তা প্রধানমন্ত্রীর

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...