Monday, April 6, 2026

১৪ সেপ্টেম্বর থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও

Date:

Share post:

করোনা আবহের মাঝে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবহন ব্যবস্থা। ১৬ মিনিটে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান, মাত্র ২০ টাকায়। রেলমন্ত্রক জানিয়ে দিল, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হবে। তবে কলকাতা মেট্রো রেলের মতোই ইস্ট-ওয়েস্টে লাগবে না ই-পাস। শুধু স্মার্ট কার্ডেই মেট্রোয় যাতায়াত করা যাবে। ইতিমধ্যে স্টেশনগুলির স্যানিটাইজেশন শুরু হয়েছে। হচ্ছে সাফাই। বসছে স্যানিটাইজড গেট। থাকছে আলাদা করে স্যানিটাইজেশনের মেশিন। মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ স্টেশনে। মেট্রো কামরাতেও একটি সিট ছেড়ে বসতে হবে। থাকবে আরপিএফ। সব মিলিয়ে মেট্রো চালু হলেও তাতে যাত্রী সুরক্ষার কোনও সমঝোতা করা হবে না। অন্যদিকে যাত্রীদেরও বাসে ভিড় করে যেতে হবে না।

আরও পড়ুন- উত্তরবঙ্গের দুঃস্থ মেধাবী ছাত্রের পড়াশোনার যুদ্ধে পাশে কুণাল

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...