Wednesday, June 24, 2026

সিনেমায় কাজের পরিবর্তে জামা খোলার ‘নির্দেশ’, পরিচালকের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর

Date:

Share post:

ফের মিটু- র অভিযোগ সিনে দুনিয়ার অন্দরে। এবার অভিযোগ বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। সিনেমায় সুযোগ দেওয়ার পরিবর্তে কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী তথা মডেল পাওলা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাজিদের বিরুদ্ধে সরব হয়েছেন পাওলা। ফারহা খানের ভাই সাজিদ খানের সম্পর্কে তিনি বলেছেন, ‘হাউসফুল’ সিনেমার শুটিং শুরু হওয়ার আগে পরিচয় হয় পরিচালকের সঙ্গে। পাওলার অভিযোগ, সেই সময় সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে তাঁকে জামাকাপড় খুলে ফেলে নগ্ন হতে বলেছিলেন সাজিদ। এখানেই শেষ নয়, অভিনেত্রীর অভিযোগ পরিচালক গোলমালের শুটিং চলাকালীন অশালীন আচরণ করেন। তখন তাঁর ১৭ বছর বয়স। জোর করে তাঁকে ছোঁয়ার চেষ্টাও করেন বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন মডেল।

বলিউডে মিটু নিয়ে প্রথম সরব হন আয়েশা টাকিয়া। এরপরই মুখ খোলেন একের পর এক অভিনেত্রী থেকে মডেল। বলিউডে মিটু পর্বের শুরুর দিকেই অনেক নিগ্রহের অভিযোগ জমা পড়ে সাজিদের বিরুদ্ধে। রাচেল হোয়াইট, মন্দানা করিমি যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। সাজিদের প্রাক্তন বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজও একই অভিযোগ করেন তাঁর বিরুদ্ধে। এরপরই হাউসফুল ফ্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালককে।

স্পষ্টতই, ফের মিটু উত্তাল বি টাউন। কিন্তু এত বছর পর কেন অভিনেত্রী তথা মডেল পাওলা সাজিদের বিরুদ্ধে সরব হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর উত্তরও দিয়েছেন পাওলা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি। একইসঙ্গে ছিল কাজ হারানোর ভয়। তিনি বলেন, “তখন বলিউডে কাজ হারানোর ভয়ে মুখ খুলতে পারিনি। কিন্তু সত্যিটা সামনে আসা দরকার ছিল। তাই এখন সব কিছু জানলাম।”

আরও পড়ুন-অমিতাভ-রাজকুমার হিরানিদের বেআইনি নির্মাণে ছাড়পত্র, সংঘাতের আবহে চাঞ্চল্যকর তথ্য

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...