Wednesday, June 24, 2026

হাত স্যানিটাইজ করে সোনার দোকানে ডাকাতি!

Date:

Share post:

কথায় আছে হাত ধুয়ে পেছনে পড়ে যাওয়া। আর আলিগড়ের ঘটনাটা হাত স্যানিটাইজ করে ডাকাতি করা। ঘটনা আলিগড়ের সোনার দোকানে। লুট করতে গিয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখল ডাকাতদল। দোকানে ঢোকার আগে দস্তুর মতো হাত স্যানিটাইজ করে তারা। মুখে অবশ্যই ছিল মাস্ক। এই দেখে তাজ্জব পুলিশও।
করোনা বিধি মেনে ডাকাতি করার কথা এর আগে শোনা যায়নি।

উত্তরপ্রদেশের আলিগড়ে সোনার দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ছে সোশ্যাল মিডিয়ায়।

প্রতিদিনের মতোই এদিন সকালে দোকান খোলা হয়। দোকানে বেচাকেনা চলছিল। হঠাৎই তিন যুবক ঢোকে দোকানে। তাদের মুখ মাস্কে ঢাকা। দোকানে ঢোকার পরে নিয়ম মেনে হাত স্যানিটাইজ করে তারা। তারপরেই কোমর থেকে পিস্তল বের করে । ভয়ে সমস্ত জিনিস তাদের হাতে তুলে দেন দোকানের কর্মচারীরা। মোট ৩৬ লাখ টাকার সোনার জিনিস এবং প্রায় ৫০ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় তারা।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই ওই তিন অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এভাবে রীতিমতো স্বাস্থ্যবিধি মেনে ডাকাতি করার ঘটনায় আলোচনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- অপহৃত পাঁচ ভারতীয়কে মুক্তি দিল চিন

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...