Sunday, June 28, 2026

টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটিতে ভাঙচুর, লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ

Date:

Share post:

বালিগঞ্জের টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনা ঘটল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। ইতিমধ্যেই বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, পিছনের পাঁচিল ভেঙে ক্যাম্পাসে ঢুকেছিল দুষ্কৃতীরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো, ক্যাম্পাসের একটি ভবনের অডিটোরিয়াম লন্ডভন্ড করে দিয়েছে তারা। লন্ডভন্ড করেছে একটি শ্রেণিকক্ষও। দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছে সার্ভার রুমে। যে ঘরে পরীক্ষার খাতা থাকে সেই ঘরে ঢুকেছিল তারা। পরীক্ষার খাতা ছেঁড়া হয়েছে বলেও অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা ঘটনায় বড়সড় কোনও চক্র আছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন-রাজ্যের আবেদনে সাড়া, দূরশিক্ষা নিয়ে নিয়ম বদল করল ইউজিসি

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...