Saturday, April 4, 2026

অরুণাচল থেকে অপহৃত পাঁচ ভারতীয়কে আজই ফেরত দিচ্ছে চিন

Date:

Share post:

অরুণাচল প্রদেশ থেকে অপহৃত হওয়া পাঁচ গ্রামবাসীকে শনিবার ফিরিয়ে দিচ্ছে চিনের লাল ফৌজ। কিবিথু সীমান্তের কাছে ওয়াচায় এই হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হবে দু’দেশের সেনা আধিকারিকদের উপস্থিতিতে। ভারতীয় সেনা সূত্রে এই খবর জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক টুইটে বলেছেন, হটলাইনে বার্তা বিনিময়ের পর চিনের পিপলস লিবারেশন আর্মির পক্ষ থেকে ভারতীয় সেনাকে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশের পাঁচ যুবককে শনিবার যে কোনও সময়ে নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশের উত্তর সুবানসিরি জেলার তিব্বত সীমান্ত ঘেঁষা গ্রাম থেকে পাঁচ গ্রামবাসীর নিখোঁজ হওয়ার তথ্য প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মীয়রা।এরপর স্থানীয় কংগ্রেস বিধায়ক বিষয়টি নিয়ে সরব হন। তিনি টুইট করে এই বিষয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় প্রশাসন ও সেনার তরফে বিষয়টির সত্যতা যাচাইয়ের পর ভারতীয়দের ফেরাতে শুরু হয় ব্যাপক তৎপরতা। শেষ পর্যন্ত ভারতীয় সেনা স্তরে বিশেষ সক্রিয়তা এবং মস্কোয় ভারত ও চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর নিশ্চিত হয় যে শনিবার পাঁচজনকেই ফিরিয়ে দিচ্ছে চিনা ফৌজ।

আরও পড়ুন : অরুণাচলপ্রদেশ থেকে পাঁচ ভারতীয়কে অপহরণ করেছে চিনা সেনা!

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...