Thursday, June 4, 2026

আর পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না রাজ্য সরকার?

Date:

Share post:

রাজ্য জুড়ে আর পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না সরকার। এবার লকডাউন থাকবে শুধুমাত্র কনটেনমেন্ট জোনে। অন্তত প্রশাসন সূত্রে এটাই খবর। কোভিড সংক্রমণ ঠেকাতে বারবার পূর্ণ লকডাউনের দাওয়াই কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই কারণে নতুন করে আর পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করেনি রাজ্য সরকার। সূত্রের খবর, শুধু কনটেনমেন্ট জোনে লকডাউন করে সংক্রমণ রোধের চেষ্টা চলবে।

চেন ব্রেক করতে আনলক পর্বেও সপ্তাহে এক-দু দিন রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন পালিত হচ্ছিল। শুক্রবারও হয়েছে। কিন্তু এই পদক্ষেপেও সংক্রমণ পুরোপুরি যায়নি বলেই মত বিশেষজ্ঞদের। উল্টে লকডাউনে আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণে এখন খুব প্রয়োজন না হলে পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না সরকার। রবিবার, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার জন্য শনিবারের লকডাউন আগেই প্রত্যাহার করেছে রাজ্য সরকার।  এরপরেও আর এ ধরনের লকডাউন হবে না বলেই সূত্রের খবর।

লকডাউনের সময়ে সামগ্রিকভাবে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। আনলক পর্বের শুরুতেই জিনিসের দাম বাড়তে শুরু করেছে। বেড়েছে পরিবহন খরচও। বহু মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এই পরিস্থিতিতে এখনও পূর্ণ লকডাউন চলতে থাকলে অর্থনৈতিক সমস্যা বাড়তেই থাকবে। এই যুক্তিতেই লকডাউনের পথে আর হাঁটতে চাইছে না কেন্দ্র। আর সে কারণেই কনটেনমেন্ট এলাকার বাইরে লকডাউনের সিদ্ধান্তের আগে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কথা বলা বাধ্যতামূলকও করেছে। এই পরিস্থিতিতে এখনই রাজ্যে আর পূর্ণ লকডাউন ঘোষণা হবে না বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন : লকডাউনের সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মহিলা পুলিশ অফিসার সহ ৩

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...