Friday, April 3, 2026

রাজ্যের আবেদনে সাড়া, দূরশিক্ষা নিয়ে নিয়ম বদল করল ইউজিসি

Date:

Share post:

অতিমারির কোপ পড়েছে শিক্ষার উপরেও। এই আবহে কিছুটা হলেও স্বস্তি পেলেন রাজ্যের পড়ুয়ারা। দূরশিক্ষা অনুমোদন পেতে চলেছে রবীন্দ্রভারতী, কল্যাণী, বর্ধমান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আইন সংশোধন করে বিজ্ঞপ্তি জারি করল ইউজিসি।

গত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন করে, ন্যাকের মূল্যায়নের পর কোন বিশ্ববিদ্যালয় ৩.২৫ এর বেশি পেলে দূরশিক্ষা পড়ানোর সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয় রাজ্য।ইউজিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিও আলাদা ভাবে এই নিয়ম নিয়ে তাদের আপত্তির কথা জানায়। তবে এই নিয়ম শুধুমাত্র এ বছরের জন্যই কার্যকর বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

চলতি সপ্তাহে সেই আইন সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিজ্ঞপ্তি জারি করে ইউজিসি জানিয়েছে, ন্যাকের মূল্যায়নে ৩.০১ এর বেশি নম্বর পেলেই দূরশিক্ষা অনুমোদন পাবে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই নির্দেশিকার জেরে রবীন্দ্রভারতী, কল্যাণী, বর্ধমান এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা পড়ানোর সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়গুলিকে দূরশিক্ষার অনুমোদন পাওয়ার জন্য ইউজিসির কাছে আবার আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।

এ রাজ্যে প্রতিবছর দূরশিক্ষায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ১ লক্ষ ছাত্রছাত্রী পড়েন। বর্ধমান, উত্তরবঙ্গ, কল্যাণী, রবীন্দ্রভারতী এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাধিক দূরশিক্ষার কোর্স আছে। চাকরি করতে করতে অনেকেই দূরশিক্ষাকে বেছে নেন উচ্চশিক্ষার জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আগের নিয়মের জেরে সমস্যায় পড়েছিল বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা। ইউজিসির আইন সংশোধনের জেরে দূরশিক্ষা নিয়ে চিন্তা আপাতত ঘুচল।

মহামারি পরিস্থিতিতে অনলাইনে শুরু হয়েছে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া। তবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে কবে থেকে পঠনপাঠন শুরু হবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে দূরশিক্ষাকে অনেকে বেছে নেবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউজিসি- র নতুন নিয়মের ফলে কিছুটা স্বস্তি মিলল বলে মনে করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। তাঁর কথায় ” মহামারির মতো কঠিন পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেল। চলতি বছরের জন্য ইউজিসি এই আইন সংশোধন করেছে। কিন্তু তারা জানিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে তাদের পূর্ব নির্ধারিত সম্পর্কের ভিত্তিতেই দূরশিক্ষা পড়ানোর সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়। দূরশিক্ষার কোর্স পড়াতে গেলে অনুমোদনের জন্য ফের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করতে হবে।”

আরও পড়ুন-নিট নিয়ে তুঙ্গে প্রস্তুতি, নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...