Wednesday, May 13, 2026

৫০ হাজার মুক্তিপণ, তাও কুমিরের!

Date:

Share post:

উচ্চবিত্ত লোকেদের মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। কিন্তু কুমিরের জন্য মুক্তিপণ দাবি করা হয় শুনেছেন কখনও!

দুশো, পাঁচশো নয়, কুমিরের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলেন উত্তরপ্রদেশের মাদানিয়া গ্রামের বাসিন্দারা। কুমিরকে দড়ি দিয়ে বেঁধে রেখে, পুলিশকে সাফ জানালেন টাকা না পেলে কুমির ছাড়া যাবে না। এত বড় কুমির। যদি গ্রামের কেউ তার পেটে যেত, তবে কী হত! গ্রামবাসীদের এহেন দাবি শুনে চোখ কপালে ওঠে পুলিশের। তারা হাজার বোঝানোর চেষ্টা করলেও, শুনতে রাজি হননি গ্রামের লোক।

আরও খবর : দলে গুরুত্ব বাড়লো অধীর চৌধুরির

প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরপ্রদেশের বহু এলাকা। টানা বৃষ্টিতে বানভাসি মাদানিয়া। গ্রামের নদী পুকুর খাল বিল সবই এখন একাকার। গ্রামের কাছেই রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক। আশপাশেই রয়েছে দুধওয়া, কিষাণপুর ও কাটারনিয়া নামে তিনটি জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। বনাধিকারিকদের অনুমান, দুধওয়া ন্যাশনাল পার্ক বা আশপাশের কোনও জাতীয় উদ্যান থেকে জলের তোড়ে ভেসে এসেছে কুমিরটি।

গ্রামে বিশাল কুমির দেখতে পেয়ে স্থানীয় লোকজন সেটিকে বাগে আনেন। দড়ি বেঁধে রেখে দেন একটি বাড়ির দাওয়ায়। সেটি লম্বায় প্রায় আট ফুট লম্বা। বিশাল চেহারা। এদিকে, গ্রামে কুমির ধরা পড়েছে জানতে পেরে ছুটে আসে পুলিশ। তারা কুমিরটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিতেই বেঁকে বসেন গ্রামবাসী। তাঁদের সাফ কথা, জীবনের ঝুঁকি নিয়ে কুমির ধরেছেন। একটু অসাবধান হলেই কুমিরের পেটে কাউকে যেতে হতো। তাই এখন কুমির বিনা পয়সায় তারা কিছুতেই দেবেন না। কুমিরের মুক্তিপণ দাবি দাবি করা হয় ৫০ হাজার টাকা।

কুমিরে মুক্তিপণের কথা শুনে ভিরমি খাওয়ার জোগাড় হয় পুলিশের। তারা বারবার গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করেন এভাবে কুমির রাখা বিপজ্জনক। তাছাড়া বেআইনিও বটে। কিন্তু নাছোড় গ্রামবাসী। শেষে পুলিশ কোনও উপায় না দেখে খবর পাঠায় বনদফতরে।

বন আধিকারিকরা মাঠে নামেন। প্রথমে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা হয়। না শোনায় ভয় দেখানো হয় আইনের। কুমির না ছাড়লে জেলে ঢুকিয়ে দেওয়া হবে সাফ জানিয়ে দেওয়া হয়। শেষে আইনের ভয়ে পিছু হটেন গ্রামবাসী। মুক্তিপণ ছাড়াই মুক্তি পায় কুমিরটি।

গ্রামবাসীদের কাছে নাকানি চোবানি খেয়ে শেষপর্যন্ত কুমির উদ্ধার হয়। স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয় তাকে।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...