Tuesday, June 23, 2026

শুভশ্রীকে টুইটে অভিনন্দন, ভালবাসা মিমির

Date:

Share post:

রসায়ন যাই থাকুক না কেন, বহুদিনই গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কালের নিয়মে দুজনের দুটো পথ আজ দু দিকে। একজন সাংসদ। আরেকজন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের কর্তা। সৌজন্যের কোনদিনই অভাব দেখা যায়নি তাঁদের মধ্যে। আর তারই চূড়ান্ত রূপ দেখা গেলো সোশ্যাল মিডিয়ায়। শনিবার দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রাজঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই খবরে খুশি টলিউড। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন। বাদ যাননি মিমি চক্রবর্তীও। শুভশ্রীর টুইট রিপোস্ট করে তিনি লিখেছেন, অভিনন্দন ভালোবাসা এবং আদর। তারপরেই তাঁর বক্তব্য, “কী বলেছিলাম মনে আছে”।


এই কথা ইঙ্গিত দেয় সন্তানসম্ভবা রাজঘরণীর সঙ্গেও কথা হয়েছিল মিমির। সম্পর্ক ভাঙ্গা-গড়ার তিক্ততা যে বয়ে বেড়াচ্ছেন না দুজনে অন্তত স্পষ্ট এই পোস্টে। সব মিলিয়ে সৌজন্য ও আন্তরিকতায় ভরা রয়েছে এই সম্পর্ক।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...