Thursday, May 14, 2026

“আমি মাদকাসক্ত ছিলাম,” কঙ্গনার পুরনো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বলিউডের অন্দরের মাদক কাণ্ড নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। এমনকী বি টাউনে এনসিবি হানা দিলে আরও অনেকে গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি কঙ্গনা রানাওয়াত। এরই মধ্যে ভাইরাল হলো অভিনেত্রীর পুরনো একটি ভিডিও। যেখানে প্রকাশ্যেই তিনি বলছেন মাদকাসক্ত হয়েছিলেন একসময়। কেরিয়ারের শুরুতে মাদক সেবন করেন এমন কথাও জানিয়েছেন কঙ্গনা।

চলতি বছরের মার্চ মাসের শেষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, “ছোটবেলাতেই বাড়ি থেকে পালিয়ে চলে যাই। তারও বহু বছর পরে আমি ফিল্মস্টার হয়েছি। কেরিয়ারের শুরুতে মাদকাসক্ত হয়ে উঠি। অনেক কিছু হচ্ছিল তখন। আমার বয়স তখন ১৮ পেরোয়নি। জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে।”

গ্রেফতার হওয়ার পর রিয়া চক্রবর্তী তাঁর বয়ানে বলিউডের ২৫ জনের নাম উল্লেখ করেছেন। এবার সেই দিকে নজর দিচ্ছে এনসিবি। কিন্তু যে অভিনেত্রী বারবার মাদকযোগ নিয়ে সরব হয়েছেন, তাঁর এই বক্তব্য শুনে অবাক নেটিজেনদের একাংশ। ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি কঙ্গনাও ব্যতিক্রমী নন?

অন্যদিকে, অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অধ্যায়ন সুমন তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। এক সংবাদমাধ্যমে দাবি করেন, কঙ্গনা তাঁকে জন্মদিনের পার্টিতে কোকেন নেওয়ার জন্য জোর করেছিলেন। কিন্তু অধ্যায়ন তা নিতে চাননি। অভিনেতার কথায়, ” ২০০৮ সালে নিজের জন্মদিনের পার্টিতে বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানান কঙ্গনা। হঠাৎ করে ও বলে আজ সারারাত চলে কোকেন নেব। তার আগে আমি ওর সঙ্গে গাঁজা খেয়েছি। সেটা আমার ভালো লাগেনি। তাই কোকেন নিতেও চাইনি। এরপরে ঝামেলার শুরু করে কঙ্গনা।”

তবে এর আগে কঙ্গনা বেশ জোর গলায় বলেছেন তিনি কোনওভাবেই মাদক কাণ্ডের সঙ্গে জড়িত নন। নিজের টুইটার হ্যান্ডেলে মুম্বই পুলিশকে ট্যাগ করে তিনি লেখেন, “আমার ড্রাগ টেস্ট করুন। আমার কল রেকর্ডও চেক করতে পারেন। মাদক পাচারকারী সঙ্গে আমার যোগাযোগ প্রমাণ করতে পারলে আমি নিজের ভুল স্বীকার করব। সারা জীবনের জন্য মুম্বই ছেড়ে চলে যাব।” মাদকযোগের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, তদন্ত শুরু করা হলে কঙ্গনা এবং অধ্যায়নকে মুখোমুখি বসে জেরা করা হবে।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...