Friday, April 3, 2026

আইপিএল সহ সারা বছর ক্রিকেট লাইভ দেখতে জিওর ধামাকা অফার!

Date:

Share post:

ঢাকে কাঠি পড়ার অপেক্ষায় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের। করোনা সংক্রমণের জেরে এবারের আইপিএলের আসর বসছে আমিরশাহিতে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট ।
১৩তম আইপিএল আপনাকে টিভির পর্দায় বা স্মার্টফোনে দেখতে হবে। স্মার্টফোনে আইপিএল এর লাইভ ম্যাচ দেখতে  Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক। অথবা আপনি যদি Reliance Jio গ্রাহক হন তাহলেও স্পেশাল প্যাক রিচার্জ করে সমস্ত খেলা লাইভ দেখতে পাবেন। রিলায়েন্স জিও কিছুদিন আগেই ৪৯৯ টাকার Cricket Pack এনেছে । এটি আসলে জিও-র ডেটা টপ-আপ প্ল্যান। এই ক্রিকেট প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা পাবে। যেহেতু এটি ডেটা প্ল্যান তাই এতে কোনও ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবেনা। এমনকি এসএমএস এর সুবিধাও মিলবে না ।
তবে এখানেই শেষ নয়। রিলায়েন্স জিও -র ৪৯৯ টাকার ক্রিকেট প্ল্যানে আপনি পাবেন ১ বছরের Disney+Hotstar এর VIP সাবস্ক্রিপশন। ফলে আপনি সহজেই হটস্টারে সম্প্রচারিত আইপিএল ম্যাচগুলি দেখতে তো পাবেনই, সাথে সারাবছর ধরে যে যে ক্রিকেট ম্যাচের সম্প্রচার হবে, সেগুলি ও দেখতে পাবেন।
তবে ৪৯৯ টাকা ছাড়াও জিও আরও কিছু প্ল্যানে Disney+Hotstar এর VIP সাবস্ক্রিপশন অফার করছে। যার মধ্যে ডেটা অ্যাড অন প্যাক হিসাবে আছে – ১,০০৪ টাকা, ১,২০৬ টাকা ও ১,২০৮ টাকার প্ল্যান। এছাড়াও আছে বেশ কিছু  ভয়েস প্যাকের অফার।

Related articles

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...