Tuesday, March 31, 2026

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি একাধিক জেলা সুপার

Date:

Share post:

ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। একইসঙ্গে ৪ জেলা পুলিশ সুপারকে বদলি করা হল অন্য জেলায়। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বদলি হুগলি গ্ৰামীণের পুলিশ সুপারের বদলি। সংশ্লিষ্ট মহল মনে করছে, আরামবাগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। আর তার জেরেই সম্ভবত এই বদলি! যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটা রুটিন বদলি।

*রাজ্য পুলিশের আইজির নির্দেশিকা অনুসারে যাঁরা বদলি হলেন—*

*বারুইপুর পুলিশ জেলার এসপি ছিলেন রশিদ মুনির খান। তাঁকে ডিসি এসএসডি হিসেবে পাঠানো হচ্ছে যাদবপুর ডিভিশনে।*

*কোচবিহারের এসপি এন সন্তোষকে পাঠানো হচ্ছে দার্জিলিংয়ের এসপি-র পদে।*

*মহম্মদ সানা আখতারকে পাঠানো হচ্ছে কোচবিহারের এসপির পদে।*

*হুগলি গ্রামীনের এসপি তথাগত বসুকে নিয়ে আসা হচ্ছে বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন হিসেবে।*

*দার্জিলিংয়ের এসপি ছিলেন অমরনাথ কে। তাঁকে পাঠানো হচ্ছে এসটিএফের এসপি পদে।*

*নিউটাউন জোনের ডিসি ছিলেন কে সেন। তাঁকে পাঠানো হচ্ছে বারুইপুর পুলিস জেলার এসপি’র পদে।*

*বারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ছিলেন আমনদীপকে পাঠানো হচ্ছে হুগলি জেলার এসপি’র পদে।*

*শিলিগুড়ি এসটিএফ’র এসপি আশীষ মৌর্যকে পাঠানো হচ্ছে বারাকপর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে।*

*আরামবাগের ঘটনার জেরে সরানো হল এসডিপিও নির্মল কুমার দাসকেও। তাঁকে পাঠানো হচ্ছে এসআরপি মালদা পদে।*

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...