Friday, June 26, 2026

ভোটের মুখে তৃণমূলের ‘হিন্দি সেল’

Date:

Share post:

হিন্দি দিবসে নতুন উদ্যোগ তৃণমূলের। হিন্দি ভাষাভাষীদের সঙ্গে সংযোগ আরও বাড়ানোর চেষ্টায় হিন্দি সেল তৈরি করল রাজ্যের শাসকদল। এই সেলের চেয়ারম্যান দীনেশ ত্রিবেদী। সভাপতি হয়েছেন বিবেক গুপ্তা। সোমবার হিন্দি দিবসে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারনা ও মূল্যবোধের সংস্কৃতি তুলে ধরেছে বাংলা। এরাজ্যে হিন্দি শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণে কাজ করছে রাজ্য সরকার। একইসঙ্গে এদিনের টুইটে জাতীয় শিক্ষানীতি ২০২০-তে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের হিন্দি সেলের সভাপতি বিবেক গুপ্তা জানান, ২০১১ সালে তৃণমূলে হিন্দি সেল গঠন করা হয়েছিল। এখন এটি আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে। রাজনৈতিক মহলের বক্তব্য, ২০২১ এর বিধানসভা ভোটে হিন্দিভাষীদের মধ্যে বিজেপির প্রভাব কমাতেই এই তৎপরতা তৃণমূলের। জানা গিয়েছে, কলকাতা-সহ জেলায়-জেলায় তৈরি হবে হিন্দি সেল। রাজ্যস্তরের কমিটি ছাড়াও হিন্দি সেলের জেলা ও ব্লকভিত্তিক কমিটি তৈরি হবে।

আরও পড়ুন-নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী যা বললেন

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...