Tuesday, March 31, 2026

NEET পরীক্ষার্থীর পাশে সাক্ষাত দেবদূত হয়ে দাঁড়ালেন কলকাতা পুলিশের এক ASI

Date:

Share post:

আরও একবার মানবিক মুখ দেখা গেল কলকাতা পুলিশের৷

রবিবার ছিল NEET পরীক্ষার দিন। এদিন বহু পরীক্ষার্থী দূর-দূরান্ত থেকে নিজেদের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে এসেছিলেন। এমনই এক পরীক্ষার্থী হুগলি থেকে পরীক্ষা দিতে আসেন কলকাতার পার্ক স্টিটের এক পরীক্ষাকেন্দ্রে। সেখানে পৌঁছে দেখেন তাড়াহুড়োতে তিনি বাড়িতেই ফেলে এসেছেন তাঁর পাসপোর্ট সাইজের ছবি এবং আধার কার্ড। যেগুলি ছাড়া কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা শুরু হতে আর বেশী দেরি নেই, খুব বেশি হলে ৪৫ মিনিট। পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়কদের কাছে পরীক্ষার্থীটি কাকুতি- মিনতি করতে থাকেন শুধুমাত্র পরীক্ষা দিতে দেওয়ার অনুমতির জন্য।

গোটা ঘটনাটি দেখছিলেন ডিউটিতে থাকা পার্ক স্ট্রিট থানার ASI হিমাদ্রি রায়। তিনি এগিয়ে গিয়ে ওই পরীক্ষার্থীর কাছে জানতে চান, ছবি এবং আধার কার্ডের সফট কপি আছে কিনা। পরীক্ষার্থী ওই দুই নথির সফট কপি হিমাদ্রিবাবুকে দেখালেন৷
সফট কপি নিজের মোবাইলে ভরে বাইকে চড়ে বেরিয়ে পড়েন হিমাদ্রি‌ রায়।

৩০ মিনিটের মধ্যে ফিরে আসেন দুটি কালার প্রিন্টআউট সমেত। পরপর দুটি সাইবার ক্যাফে বন্ধ দেখে তৃতীয় একটি ক্যাফের মালিককে ফোন করে ডেকে এনে ক্যাফে খোলান হিমাদ্রিবাবু, যাতে দ্রুত প্রিন্টআউট নেওয়া সম্ভব হয়।

নিশ্চিতভাবেই ওই পরীক্ষার্থীর কাছে সাক্ষাত ‘দেবদূত’ তিনি৷ শুধুমাত্র পার্ক স্ট্রিট থানার ASI হিমাদ্রি রায়ের জন্যই যথাযথ সময়ে এবং নির্বিঘ্নেই পরীক্ষা দিতে পেরেছেন ওই পরীক্ষার্থী।

আরও পড়ুন : ১৪৪ দিন পর সাধারণ যাত্রীদের নিয়ে দৌড় শুরু কলকাতা মেট্রোর

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...