Saturday, April 4, 2026

সীমান্ত ও চিন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকুক দেশ, সংসদকে বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সোমবার সংসদের বাদল অধিবেশনের আগে চিন ও সীমান্ত ইস্যুতে গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, তিনি আশা করেন সংসদ ও সাংসদরা দায়িত্বশীল হয়ে এই বার্তা দেবে যে, গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সেনার পাশে রয়েছে।

নিজের বক্তব্যে এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, আমাদের সেনাবাহিনী অসীম সাহস, নিষ্ঠা ও দেশের প্রতি গভীর আত্মত্যাগের ভাবনা থেকে সীমান্তে মজবুত দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা কঠিন উচ্চতায় রয়েছেন। কিছুদিন পরেই বরফ পড়া শুরু হবে। আমি আত্মবিশ্বাসী যে এই অবস্থায় সংসদ ও সাংসদরা এককাট্টা হয়ে বার্তা দেবেন, সেনার পাশে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে স্পষ্ট, চিনের বিরোধিতা প্রসঙ্গে সব দলের কাছে ঐক্যের বার্তা দিতে চাইলেন তিনি। গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর আচমকা চিনা সেনার হামলা হওয়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় প্রতিদিনই নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারকে আক্রমণ করেছেন রাহুল। কংগ্রেস সাংসদ বলেছেন, চিনের লাল ফৌজের চোখরাঙানিকে ভয় পাচ্ছে কেন্দ্র। কিন্তু তারপরেও সব দলকে দেশ ও সেনার পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, সীমান্ত ইস্যুতে বিরোধীদের দায়িত্বজ্ঞানসম্পন্ন মনোভাব দেখানোর কথা মনে করালেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...