Tuesday, June 23, 2026

বিধি মেনে ৬ মাস পরে শুরু লোকসভার অধিবেশন

Date:

Share post:

করোনা আবহে বিধি মেনে ৬ মাস পরে শুরু লোকসভার অধিবেশন। আগেই ঠিক হয়েছিল প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে অধিবেশন মুলতবি করা হবে না। সেইমতো সোমবার অধিবেশনের শুরুতেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ উপস্থিত সব সাংসদরা।
অতিমারির কারণে এবার বাদল অধিবেশনে কোপ সর্বদলীয় বৈঠকেও। প্রতিবার সংসদ শুরুর ঠিক আগে সর্বদলীয় বৈঠক হয়। কিন্তু করোনা সংক্রমণের জেরে ওম বিড়লা তা বাতিল করায় ক্ষুব্ধ বিরোধীরা।
প্রায় ছ’মাস পরে ১৮ দিনের এই বাদল অধিবেশনে কৃষি-বিপণন সংক্রান্ত তিনটি বিল যেগুলি নিয়ে ইতিমধ্যেই অর্ডিন্যান্স জারি হয়েছে সেগুলি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই অধিবেশনে কোনও প্রশ্নোত্তর পর্ব থাকছে না। জিরো আওয়ারের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে।
লোকসভার বিষয় পরামর্শদাতা কমিটির বৈঠকে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে এক দিন ছুটি ঘোষণার দাবি করে কংগ্রেস ও তৃণমূল। কিন্তু সরকারের যুক্তি সময় কম থাকায় এক দিন সাংসদ বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। তবে প্রণববাবু ও অন্য যে সাংসদরা গত ছ’মাসের মধ্যে মারা গিয়েছেন, তাঁদের স্মৃতিতে এক ঘণ্টার জন্য সংসদ বন্ধ থাকছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...