Friday, April 3, 2026

শুরু হচ্ছে সংসদ, প্রথমদিন শোকপ্রকাশের জন্য মুলতুবি নয়

Date:

Share post:

করোনা বিশ্ব মহামারির পরিস্থিতিতে নজিরবিহীন স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। করোনা স্বাস্থ্য বিধির কারণে যেহেতু ব্যাপক কড়াকড়ি ও সামাজিক দূরত্ব বিধি মেনে বিপুল আয়োজন করতে হচ্ছে, তাই বিশেষ পরিস্থিতিতে এবার আর অধিবেশনের প্রথমদিন শুধু শোকপ্রকাশের প্রস্তাবের পর মুলতুবি হবে না সংসদ। ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের প্রয়াণে শোক ও শ্রদ্ধা জানিয়ে প্রথামাফিক প্রস্তাব গ্রহণের পর নির্ধারিত পুরো সময়ের জন্যই অধিবেশন চলবে। বিশেষ পরিস্থিতিতে এবার আর প্রথম দিনটিতে সর্বদল বৈঠকও করা হচ্ছে না। দূরত্ব বিধি মেনে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে সংসদের বিভিন্ন জায়গায় সাংসদদের বসার ব্যবস্থা করা হচ্ছে, তাই দিনের দুটি অর্ধে ভাগ করে লোকসভা ও রাজ্যসভার অধিবেশনের সময় নির্দিষ্ট হয়েছে।

অধিবেশনের প্রথমদিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন। এনডিএর প্রার্থী ও জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিংয়ের বিরুদ্ধে বিরোধীদের প্রার্থী হয়েছেন আরজেডি সাংসদ মনোজ ঝা। যদিও সমর্থন ও সংখ্যার বিচারে জেতার মুখে বিজেপি জোটের প্রার্থী হরিবংশই। রাজ্যসভায় নির্বাচন পর্ব থাকায় প্রথমদিন লোকসভার অধিবেশন চলবে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত। আর রাজ্যসভা বসবে বিকেল ৩ টেয় ও চলবে সন্ধে ৭ টা পর্যন্ত। তবে কাল থেকে বাকি দিনগুলোতে রাজ্যসভার অধিবেশন চলবে সকাল ৯ টা থেকে দুপুর ১টা এবং লোকসভার অধিবেশন চলবে দুপুর ৩ টে থেকে সন্ধে ৭ টা পর্যন্ত।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...