Friday, April 3, 2026

লাদাখে অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চিনা সেনা!

Date:

Share post:

লাদাখে অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চিনা সেনা, এমনই অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর । দক্ষিণ প্যাংগং লেকের ৭০ কিলোমিটার জায়গা জুড়ে মুখোমুখি যুদ্ধট্যাঙ্ক সাজিয়ে প্রস্তুত ভারত ও চিনের সেনাবাহিনী। দক্ষিণে চুসুল, মলডোর কাছে চিনা সেনার তৎপরতা ছাড়াও প্যাংগং হ্রদের উত্তর সীমায় ৩ নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে নতুন করে সামরিক কাঠামো তৈরি করছে লাল ফৌজ।
এরই পাশাপাশি , পাহাড়ি এলাকায় গোপনে কথাবার্তা বলার জন্য অপটিকাল ফাইবার কেবল বসাচ্ছে চিনা বাহিনী। প্যাংগং লেকের আশপাশে যোগাযোগ রাখতেই এই ব্যবস্থা। মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আলোচনা টেবিলে ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রীর মুখোমুখি কথাবার্তাতেও বরফ গলেনি।

শেষবার চুসুল সীমান্তে দুই দেশের সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরেও প্যাংগং লেক ও সংলগ্ন এলাকা থেকে সেনা সরানো ও সেনার সংখ্যা কমানো কোনওটাই করেনি চিন।
জানা গিয়েছে , এই কেবল দিয়ে খুব দ্রুত খবর আদানপ্রদান করতে পারবে তারা। কোন জায়গায় ভারতীয় বাহিনী টহল দিচ্ছে, কোথায় ভারতের সেনার ছাউনি রয়েছে সেই গোপন খবরও পৌঁছে যাবে তাদের কাছে। যদিও এই বিষয়ে কড়া নজরদারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...