Friday, April 3, 2026

শারদীয়ার শুভেচ্ছা বার্তা নিয়ে অবশেষে তিলোত্তমায় হাজির পদ্মার ইলিশ

Date:

Share post:

শারদীয়ার শুভেচ্ছা বার্তা নিয়ে অবশেষে এপার বাংলার বাজারে এল ওপার বাংলার পদ্মার রুপোলি শস্য। কোভিড পরিস্থিতির মধ্যেই সীমান্ত পেরিয়ে বন্ধু দেশ থেকে এলোর বাঙালির প্রিয় পদ্মার ইলিশ। গত বৃহস্পতিবার রাতেই বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রফতানি-সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলির হাতে এসেছিল।

সেই নির্দেশিকা অনুযায়ী, পুজো-উপহার হিসেবে ধাপে ধাপে ১০ অক্টোবরের মধ্যে ১৪৫০ মেট্রিক টন ইলিশ আসবে বাংলায়। গতবার ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। এ বার মোট ৯টি সংস্থাকে কম করে ১৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে ঢাকা। যার প্রথম ধাপে আজ, মঙ্গলবার শহরের বাজারে শেষ পর্যন্ত দেখা মিলল কাঙ্খিত পদ্মার ইলিশের।

’’ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব তথা হাওড়ার পাইকারি মাছ কারবারি সংগঠনের কর্তা সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, এদিন ২০ মেট্রিকটন মাছ এসেছে হাওড়া বাজারে। আগামী এক মাসের মধ্যে দফায় দফায় বাকি মাছ বাংলাদেশের থেকে আসবে এ রাজ্যে ।

উল্লেখ্য, বর্তমানে পদ্মার ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের বাজারে বিক্রয় মূল্য ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে। স্বভাবতই মাছের যোগান বেশি হলে আশা করা যায় বাজারে দাম কমবে বর্তমান ইলিশের দরে। তবে বাঙালিরা মাছের রাজাকে আপন করে নিতে দামের হিসাব করে না । ইতিমধ্যেই বাঙালি ঠিক করে নিয়েছেন কাঁচা ইলিশের সরষে বাটা , বেগুন-আলুর ঝোল অথবা ভাজা কীভাবে নিজেদের উদর তৃপ্তি মেটাবে!

আরও পড়ুন-হুমকি দেওয়ার অভিযোগ: অনুব্রতর বিরুদ্ধে থানায় নালিশ বিজেপির

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...