Tuesday, June 23, 2026

হুমকি দেওয়ার অভিযোগ: অনুব্রতর বিরুদ্ধে থানায় নালিশ বিজেপির

Date:

Share post:

দু’মাস আগে হুমকি দেওয়ার অভিযোগে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ করলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অতনু চট্টপাধ্যায়। ১৫ জুলাই বীরভূমের মল্লারপুরের বটতলা এলাকায় একটি কর্মিসভায় অনুব্রত মণ্ডল বিজেপি কর্মীদের মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই অভিযোগ।
অভিযোগ, ময়ূরেশ্বরে তৃণমূলের কর্মিসভা থেকে অনুব্রত মণ্ডল দলীয় পতাকা খুলে নেওয়ায় বিজেপি কর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার নিদান দেন। বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দলীয় কর্মীদের রুখে দাঁড়ানোর নির্দেশ দেন ‘কেষ্টদা’। কিন্তু কেন দুমাস পরে সে বিষয়ে অভিযোগ দায়ের হল তা স্পষ্ট করেনি বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন-Big Breaking: টাকার বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ, সরানো হলো কাটোয়া কলেজের ৩ অধ্যাপককে

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...