Saturday, April 4, 2026

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৮০ হাজার, আক্রান্ত ৫০ লক্ষ ছুঁইছুঁই

Date:

Share post:

দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কখনও কখনও প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রিপোর্ট। এরই নাজে উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণে দেশে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়াল। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০,৭৭৬ জন রোগীর। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের বলি হয়েছেন ১,০৫৪ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। এদিন নতুন করে আরও ৮৩,৮০৯ জন মানুষের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। সব মিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯,৩০,২৩৭ জন। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৯,৯০,০৬১ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৩৮,৫৯,৪০০ জন করোনাজয়ী।

আরও পড়ুন-কাদা মেখে-শাঁখ বাজিয়ে করোনা দূর করতে চেয়েছিলেন, উল্টে আক্রান্ত বিজেপি সাংসদ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...