Tuesday, June 23, 2026

কত পরিযায়ী শ্রমিকের মৃত্যু জানা নেই বলে ক্ষতিপূরণের প্রশ্নও নেই, সংসদে জানাল কেন্দ্র

Date:

Share post:

করোনা মহামারিতে দেশজোড়া লকডাউন পর্বে কত জন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন, সেই তথ্য কেন্দ্রের কাছে নেই। আর মৃত্যু সংখ্যা জানা নেই বলে ক্ষতিপূরণের প্রশ্নও ওঠে না। লোকসভায় এই সংক্রান্ত এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার একথা জানান। তিনি বলেছেন, এই ক্ষেত্রে মৃত্যুর পরিসংখ্যান রাখার সংস্থান নেই। তাই ক্ষতিপূরণের বিষয় ওঠে না। যদিও একইসঙ্গে কেন্দ্র জানিয়েছে, লকডাউনের সময় ও তার পরে সারা দেশে ১ কোটির বেশি পরিযায়ী শ্রমিক নিজের নিজের রাজ্যে ফিরেছেন।

সংসদে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এই বক্তব্যের পর কেন্দ্রের বিরুদ্ধে অসংবেদনশীলতার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, লকডাউনে কাজ হারিয়ে, পায়ে হেঁটে ফেরার পথে ক্লান্ত, ক্ষুধার্ত বহু পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন। অথচ কেন্দ্র বলছে তারা নাকি এর হিসেবই রাখে না! এই কি মোদি সরকারের গরিবদরদি নীতির নমুনা? সংসদ চলাকালীন বিদেশে বসে এই ইস্যুতে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তাঁর তোপ, পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর সরকার রাখে না বলে এমন তো নয় যে তাঁদের মৃত্যুই হয়নি! গোটা পৃথিবী এদের মৃত্যু দেখেছে। অথচ দুর্ভাগ্যজনক হল কেন্দ্রীয় সরকারের উপর তা কোনও রেখাপাত করেনি, তারা তাই হিসেবও রাখেনি।

আরও পড়ুন-LAC নিয়ে ভারত-চিন অশান্তি: আজ সংসদে বিবৃতিতে দিতে পারেন রাজনাথ সিং

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...