Tuesday, June 16, 2026

LAC নিয়ে ভারত-চিন অশান্তি: আজ সংসদে বিবৃতিতে দিতে পারেন রাজনাথ সিং

Date:

Share post:

সীমান্ত নিয়ে চলা ভারত এবং চিনের সংঘাত পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC- এ বহাল থাকা উত্তেজনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছে কংগ্রেস। এই ইস্যুতে সরকারের বিবৃতিও দাবি করেছেন রাহুল গান্ধী। শেষ মুহূর্তে কোনও রদবদল না হলে মঙ্গলবারই কেন্দ্র বিষয়টি নিয়ে মুখ খুলতে পারে৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি সোমবার বলেছেন, “মঙ্গলবার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক আছে। পরিস্থিতির সংবেদনশীলতা এবং স্ট্যাটিজিক গুরুত্বের কথা মাথায় রেখে এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। ওই বৈঠকেই নেতৃবৃন্দের কাছে সরকার গোটা বিষয়টি তুলে ধরবে।’ প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC-র অর্থ, ভারত ও চিনের মধ্যে অঘোষিত সীমান্ত। চিনা সেনার প্ররোচনায় গত কয়েক মাস ধরেই LAC উত্তপ্ত।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...