Sunday, April 5, 2026

লটারির মাধ্যমে বেসরকারি স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচন! নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ফের শহরের বেসরকারি স্কুলগুলি নিয়ে বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবার লটারির মাধ্যমে মনোনীত হবে অভিভাবকদের প্রতিনিধি। এদিন এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। “যাঁদের স্কুল ফি মিটিয়ে দেওয়ার সামর্থ রয়েছে তাঁরা তা মিটিয়ে দিন। অযথা হাইকোর্টের বিচারাধীন মামলার সুবিধে নেবেন না।” সোমবার অভিভাবকদের উদ্দেশে এমনই মন্তব্য করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ।
সেইসঙ্গে আরও জানানো হয়েছে, অন্য কোনও পদ্ধতিতে নয়। লটারির মধ্যেই মনোনীত হবে অভিভাবকদের প্রতিনিধি।

প্রসঙ্গত, এর আগে বেসরকারি স্কুলের আয়-ব্যায়ের হিসাব দিতে স্কুল ভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জানানো হয়েছিল, এই কমিটিতে থাকবেন স্কুল প্রিন্সিপাল, ৩ জন শিক্ষক বা শিক্ষিকা এবং ৩ জন অভিভাবক। এই কমিটি স্কুলের ফি সংক্রান্ত বিভিন্ন নিয়ে মতামত দেবে স্কুল পরিচালক মণ্ডলীকে এবং হাইকোর্টে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...