Monday, June 8, 2026

কোন্নগরের আবাসনে মধুচক্র, ধরালেন প্রতিবেশীরাই

Date:

Share post:

হুগলি জেলার কোন্নগরে বড়সড় মধুচক্রের আসরের পর্দাফাঁস।সোমবার মধুচক্রের আসর থেকে আবাসনের মালিক সহ চারজনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।কোন্নগরের শকুন্তলা কালি বাড়ি রাস্তায় মাদার ডেয়ারি দুধের কাউন্টার এলাকায় আবাসনে চলতো এই মধুচক্রের আসর।

এলাকার বাসিন্দারা জানান অনেকদিন ধরেই ওই আবাসনে অচেনা ছেলে মেয়েদের আনাগোনা ছিল। এদিন আবার বহিরাগত ছেলেমেয়েরা আসায় তাদের আটকে পুলিশে খবর দেয় বাসিন্দারা। এরপর উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে আবাসনের মালিক সহ দুজন ছেলে ও দুজন মেয়েকে আটক করে। এলাকার বাসিন্দারা আরও জানান ওই আবাসনে প্যান কার্ড বানানোর নামে ওই ব্যবসা চলতো। এলাকায় মধুচক্রের হদিস মিলতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা।

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...