Friday, April 3, 2026

চাপে অর্জুন সিং, ১৩ কোটি টাকার দুর্নীতিতে ভাটপাড়া সমবায় ব্যাংকের কর্তা ধৃত

Date:

Share post:

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কপালের ভাঁজ বাড়িয়ে ১৩ কোটি টাকার দুর্নীতির দায়ে গ্রেফতার করা হল ভাটপাড়া– নৈহাটি সমবায় ব্যাংকের এক কর্তাকে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকেও গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেট৷

দিন কয়েক আগে ১৩ কোটি টাকা ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। আর এবার ঋণ- দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাংকের এক কর্তাকে। এখানে ঋণের অঙ্ক সেই ১৩ কোটিই৷

দু’ বছর আগে ভাটপাড়া– নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকার ঋণ বেআইনিভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সমবায় ব্যাঙ্কের কর্তাদের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, ২০১৮ সালের অক্টোবরে দু’‌দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয় ভাটপাড়া পুরসভার ঠিকাদার তথা ঋণগ্রহীতা অভিজিৎ চক্রবর্তীকে। কিন্তু সেই টাকা চলে যায় অন্য একটি অ্যাকাউন্টে। এই বেআইনি লেনদেনে নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন CEO চন্দ্রনাথ ভট্টাচার্যের।

রবিবার চন্দ্রনাথ ভট্টাচার্য ও খড়দার বাসিন্দা অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের. গোয়েন্দারা৷

আর এই দুর্নীতিতেই নাম উঠে আসে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অর্জুনের বিরুদ্ধেও একই অভিযোগ, ১৩ কোটি টাকা তিনি ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এই অর্থ ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের

তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং। যদিও তাঁর এই দাবি খুবই দুর্বল৷ কারণ সরকারি বিধি লঙ্ঘন করেই এই রিলিফ ফান্ড তৈরি করা হয়েছিলো৷ এ বিষয়ে বেশ কিছু নথি জোগাড় করেছে পুলিশ৷ এই ঘটনায় অর্জুন সিং এবং তাঁর ভাইপো সৌরভ সিং-এর বিরুদ্ধে FIR দায়ের করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।
গত কয়েকমাস ধরেই পুলিশের সঙ্গে দড়ি টানাটানি চলছে সাংসদ অর্জুন সিংয়ের। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগও তুলেছেন তিনি।

ওদিকে, অর্জুন সিংয়ের শ্যামনগরের পেট্রল পাম্পেও EB তল্লাশি চালিয়েছে এবং পেট্রল পাম্প থেকে নথি ও নমুনা সংগ্রহ করেছে৷

ওই দুর্নীতিতে’ দুজন গ্রেফতার হওয়ায় অর্জুন সিং চাপে পড়লেন৷ তাঁর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ আর সত্যিই দুর্নীতির দায়ে
গ্রেফতার হলেও বিজেপি যথারীতি ‘প্রতিহিংসা’ তত্ত্ব সামনে এনে শোরগোলও তুলবে৷

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...