Saturday, June 27, 2026

আত্মরক্ষার তাগিদে বাংলার মা-বোনদের “উমা” বানাবে বিজেপি মহিলা মোর্চা

Date:

Share post:

কলকাতা তথা রাজ্যের মহিলারা সুরক্ষিত নন। প্রতিদিনই মহিলাদের সম্মানহানির ঘটনা সংবাদের শিরোনামে জায়গা করে নিচ্ছে। সমাজবিরোধীদের দ্বারা লাঞ্ছনা-অপমান সহ্য করতে হচ্ছে বাংলার মা-বোনদের। এবার তাঁরা বিপদে পড়লে যাতে নিজেদের রক্ষা করতে পারে, তেমনই উদ্যোগ নিলো বিজেপি মহিলা মোর্চা।

এবার এ রাজ্যের মহিলাদের আত্মরক্ষার পাঠ দিতে চলেছে গেরুয়া শিবির। আগামী ১৭ সেপ্টেম্বর দেবী পক্ষের আগমনের দিন থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে মহিলাদের বিশেষ প্রশিক্ষণ শিবির। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের দাবি, দুষ্কৃতীদের হাত থেকে মহিলাদের বাঁচাতেই এমন অভিনব উদ্যোগ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বাংলার মা-বোনেরা দলমত-বর্ণ-ধর্ম নির্বিশেষে এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করাতে পারেন।

অগ্নিমিত্রা জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ওই দিন থেকে রাজ্যের মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচির সূচনা করবে রাজ্য বিজেপি। যার পোশাকি নাম ”উমা”। ওইদিনই আবার মহালয়া। এই প্রধানমন্ত্রীকে উপহার বা সম্মান প্রদর্শন বলেই জানান মহিলা মোর্চা সভানেত্রী।

এদিন এক সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পল বলেন, “মহিলাদের আত্মরক্ষার পাঠে ব্যাগে ছুরি, কাঁচি, ব্লেড, লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো ইত্যাদি রাখার পরামর্শ দেওয়া হবে। সেগুলির ব্যবহারও শেখানো হবে প্রশিক্ষণ কর্মসূচিতে।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...