Monday, February 23, 2026

ভারতের নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল টাটা গোষ্ঠী

Date:

Share post:

ভারতের নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল দেশের প্রথম সারির শিল্প সংস্থা টাটা গোষ্ঠী। ৮৬১.৯০ কোটি টাকার সর্বনিম্ন দরপত্র দিয়ে নতুন সংসদ ভবন নির্মাণের বরাত জিতে নিয়েছে ‘টাটা প্রজেক্টস’। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বুধবার দরপত্র খোলে। জানা যায়, এই নির্মাণের বরাত পেয়েছে টাটারাই। আগামী ২১ মাসের মধ্যে নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের ঘোষণা, ২০২২ সালে দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ভবন পাবে ভারতীয় সংসদ। ত্রিভুজাকৃতির নতুন ভবনে সাংসদদের বসার জায়গা ও কক্ষ দুইই বাড়ানো হবে। ঐতিহ্য ও আধুনিকতার সুচারু মিশেলে হবে এই নির্মাণ। ব্রিটিশ আমলে নির্মিত সংসদের বর্তমান গোলাকৃতি ভবনটি নান্দনিকতায় বিশ্বের অন্যতম দ্রষ্টব্য। ১৯২১ সালে শুরু হয় বর্তমান ভবনের নির্মাণ। তৈরি করতে লেগেছিল ছ’বছর। ১৯৫৬ সালে স্থানসংকুলানের প্রয়োজনে আরও দুটি তল নির্মিত হয়।

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে আগেই জানানো হয়, প্রাথমিক বাছাইয়ের পর মোট সাতটি সংস্থা চূড়ান্ত দরপত্রের জন্য নির্ধারিত হয়েছিল। টাটা প্রজেক্টস ছাড়াও তালিকায় ছিল লার্সেন অ্যান্ড টুব্রো, আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড, এনসিসি লিমিটেড, সাপুরজি-পালনজি, উত্তরপ্রদেশ রাজকীয় নির্মাণ নিগম ও পিএসপি প্রজেক্টস-এর মত সংস্থা। এদের মধ্যে সবচেয়ে কম দরপত্র দেওয়ায় বরাত পেয়েছে টাটা গোষ্ঠী। টাটার পরেই আছে লার্সেন অ্যান্ড টুব্রো। তারা দর দিয়েছিল ৮৬৫ কোটি টাকা। সেন্ট্রাল ভিস্টা রিডেভলপমেন্ট প্রজেক্ট-এর অধীনে সংসদ ভবন-সহ রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক, ইন্ডিয়া গেট, ন্যাশনাল আর্কাইভ সহ রাজধানীর ঐতিহ্যময় পুরনো ভবনগুলি সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক।

আরও পড়ুন- গুড়াপে পুলিশের ‘অতিসক্রিয়তা’ র জের, দায় পড়ছে তৃণমূলের ঘাড়ে

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...