Sunday, June 14, 2026

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

Date:

Share post:

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ চারজন। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। ধৃতেরা হল সমীরণ মিদ্দ্যা, সঞ্জয় মিদ্যা, শম্ভু দাস ও অরিন্দম শাসমল। এদের মধ্যে সমীরণ হল বিজেপির ভগবানপুর- ২ মণ্ডলের সভাপতি তপন মিদ্দ্যার ভাই। আগেও তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এই চুরির পুরো পরিকল্পনা সাজিয়েছিল সমীরণ।

পুলিশ সূত্রে খবর, ভগবানপুর-২ ব্লকের জুখিয়া গ্রামে একটি গৃহস্থবাড়িতে তালা ভেঙে চুরি হয়। গত সোমবার থেকে বাড়িতে ছিলেন না কেউই। মঙ্গলবার বিকেলে এসে দেখেন গ্রিল ভাঙা। ভেতরে গিয়ে দেখেন আলমারি থেকে যাবতীয় সোনার গহনা-সহ একটি মোটরবাইক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতেই ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে বুধবার রাতেই চারজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে আদালত সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এ বিষয়ে বিজেপিকে তুলোধোনা করে ভগবানপুর- ২ ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না বলেন, বিজেপি হল সমাজবিরোধীদের দল। তাই ওদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে নাকি দেখা হচ্ছে বলে জানান ওসি শেখ মহম্মদ মহিউদ্দিন।

আরও পড়ুন – ‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...