Wednesday, June 24, 2026

সংসদে মাদক মন্তব্যে ট্রোলড জয়া বচ্চন, বাড়তি নিরাপত্তা দিল মুম্বই পুলিশ

Date:

Share post:

বলিউডের সঙ্গে মাদক যোগ বিতর্ক নিয়ে উত্তাল সংসদ। চলতি বাদল অধিবেশনের দ্বিতীয় দিনের সকালেই সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী নাম না করে বলিউড ও মাদকচক্র নিয়ে বিজেপি সাংসদ রবি কিষাণ ও কঙ্গনা রানাওয়াতকে কাঠগড়ায় তুলেছিলেন। এভাবে বলিউডের বিরুদ্ধে হামলা করার পেছনে ‘ষড়যন্ত্রে’র গন্ধ পাচ্ছেন বলে জানান জয়া বচ্চন। আর তারপরেই তাঁর পক্ষে ও বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিপ্লব।

আরও পড়ুন- অমিত শাহর ভাষাতেই রাজ্যসভায় কেন্দ্রকে কটাক্ষ ডেরেকের
তাই কোনও ঝুঁকি না নিয়ে মুম্বই পুলিশের পক্ষ থেকে বচ্চন পরিবারের সুরক্ষা বাড়িয়ে দেওয়া হল। ‘জলসা’র বাইরে বাড়ানো হল পুলিশ পোস্টিং। উদ্ধব ঠাকরের সরকারের পক্ষ থেকে বচ্চন পরিবারকে বাড়তি সুরক্ষা দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জয়া বচ্চনের বিরুদ্ধে ট্রোল শুরু হওয়ার পর থেকেই নিরাপত্তা বাড়ানোর জল্পনা চলছিল।
জুহুতে বচ্চন পরিবারের বাংলো জলসার বাইরে বিরাট বাহিনীকে পাহারায় রেখেছে মুম্বই পুলিশ। মঙ্গলবারের মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন জয়া বচ্চন। নেটিজেনের একটা বড় অংশ তাঁর নিন্দায় সরব হন। ট্যুইটারে ট্রেন্ড করছিল #ShameOnJayaBachchan হ্যাশট্যাগ। তবে ৭২ বছরের অভিনেত্রী তাঁর মন্তব্যের জন্য বলিউডের একটা অংশ ও অন্যান্য মহল থেকে কুর্নিশও কুড়িয়েছেন।
তিনি বলেন, ‘মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করার ষড়যন্ত্র চলছে। এটা লজ্জার।’

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...