Wednesday, June 24, 2026

ভারতকে ভ্যাকসিন দিতে রাজি রাশিয়া

Date:

Share post:

রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন এবার কি আসবে ভারতে? জল্পনা তা নিয়েই। রাশিয়া প্রস্তুত। অপেক্ষা ভারতের তরফে সবুজ সংকেতের।

সূত্রের খবর, ভারতের অনুমোদন পেলেই কোভি় প্রতিরোধে তৈরি স্পুটনিক ভ্যাকসিন এদেশে পাঠাবে রাশিয়া। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর ১০ কোটি ভ্যাকসিন প্রথম দফায় ভারতকে দেবে রাশিয়া। এ নিয়ে এখানকার সংস্থার সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে।

জানা গিয়েছে, স্পুটনিক ভি এর একপ্রস্থ ট্রায়াল হবে।  ট্রায়াল ও  এদেশে সরবরাহের ক্ষেত্রে ভারতের অনুমোদন জরুরি। ইতিমধ্যেই ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির সঙ্গে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে কথা হয়েছে। রাশিয়ার তরফে ইতিমধ্যেই ভ্যাকসিন গিয়েছে ব্রাজিল, মেক্সিকো, কাজাখস্তানে। ভারতের সঙ্গেও হয়েছে চুক্তি।
করোনা রুখতে চিন থেকে আমেরিকা, ইউরোপ, ভারত, রাশিয়া সকলেই ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে চলছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা।তথ্যভিজ্ঞ মহলের মতে, এর সঙ্গে জড়িয়ে গিয়েছে ব্যবসায়িক স্বার্থও।ভারত-সহ অক্সফোর্ড করোনা ভ্যাকসিন নিয়ে অনেকটাই এগিয়েছে।

আরও খবর : ঘর ছেড়েছিলেন স্বপ্নপূরণের জন্য, সরকারি অফিসার হয়ে ফিরলেন মিরাটের সঞ্জুরানি

তবে এরই মধ্যে রাশিয়া দাবি করেছে করোনার ভ্যাকসিন তৈরিতে তারা সফল। প্রাথমিক ট্রায়ালে তাদের ভ্যাকসিন পাস করেছে। এখন চলছে শেষ দফার ট্রায়াল। যা হবে ৪০ হাজার মানুষের ওপরে। তাতে সফল হলে বিশ্বে রাশিয়ার ভ্যাকসিনের গুরুত্ব আরও বাড়বে।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...