Friday, June 26, 2026

বাংলাকে কাশ্মীর বানানোর অভিযোগ লকেটের, পাল্টা তৃণমূল বলল গুজরাত হতে দেব না

Date:

Share post:

সংসদে বিস্ফোরক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মুম্বইয়ের অভিনেত্রী কঙ্গনার সুরে বাংলার অভিনেত্রী-সাংসদ। লকেটের অভিযোগ, পুরনো দিনের কাশ্মীর হতে চলেছে পশ্চিমবঙ্গ। বিপদের মুখে বাংলা। তৃণমূল কংগ্রেস অবশ্য বলেছে, আসলে রাজ্যকে অশান্ত করতে চেষ্টা চালাচ্ছে বিজেপি। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। বাধা দেওয়া হয়েছে। দেওয়া হবে। বাংলাকে গুজরাত হতে দেব না।

লকেটের লক্ষ্য ছিল হুগলির তেলেনিপাড়ার ঘটনা। কোভিডের পরীক্ষা না করানো নিয়ে অভিযোগ, এবং সেই অভিযোগের জেরে মতভেদ গোষ্ঠী সংঘর্ষে রূপ নেয়। প্রায় ৭২ ঘন্টা এলাকায় উত্তেজনা ছিল। বোমা-গুলি চলে। বহু জায়গায় লুঠপাট, অগ্নি সংযোগ করা হয়। লকেটের অভিযোগ, তিনি এবং আর এক সাংসদ অর্জুন সিং ঘটনাস্থলে যেতে চাইলেও বাধা দেওয়া হয়। তাঁরা যেতে পারেননি। বারবার এই ধরণে ঘটনা ঘটেছে। শাসকদলের নেতারা জড়িয়ে। রাজ্যে আইনের শাসন নেই। মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের মৃত্যু নিয়ে তৃণমূলের বক্তব্য, তদন্ত বলছে, হয় পারিবারিক দ্বন্দ্ব, নইলে দলের অন্তর্দ্বন্দ্বে মৃত্যু হয়েছে। রাজনীতি করতে এই দায় চাপানো হচ্ছে।

আরও পড়ুন-পুলিশের আপত্তিতে শহিদ তর্পণ বাগবাজার থেকে সরে গেল গোলাবাড়ি ঘাটে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...