Tuesday, June 23, 2026

ভারতে ফের একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড! সংখ্যা চোখ কপালে তুলবে

Date:

Share post:

দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। এবার ভারতে করোনায় দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টার দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯৭,৮৯৪ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫১ লক্ষ ১৮ হাজার ২৫৪।

পাশাপাশি এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে রাজ্যে করোনার বলি হয়েছেন ১,১৩২ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৮৩ হাজার ১৯৮ জন রোগীর। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ১০ লক্ষ ০৯ হাজার ৯৭৬ জন। পাশাপাশি করোনা জয়ের পর সুস্থ হয়ে গিয়েছেন ৪০ লক্ষ ২৫ হাজার ৮০ জন করোনাজয়ী।

আরও পড়ুন : বাংলাদেশের ট্রেনে যাত্রী পরিবহন শুরু

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...