Wednesday, June 3, 2026

মোদির জন্মদিনেই বিরোধীদের জাতীয় বেকারত্ব দিবসের দাবি, ‘চাকরি দিন’

Date:

Share post:

৭০ তম জন্মদিনেই তীব্র বিরোধী কটাক্ষের শিকার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একইসঙ্গে টুইটারে ট্রেন্ডিং হল #NationalUnemploymentDay।

সুর বেঁধে দিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের প্রাক্তন কংগ্রেস সভাপতি এক টুইটে বলেন, “রোজগার যুবকদের আত্মসম্মান দেয়। কত দিন তাঁদের আত্মসম্মান দেওয়া থেকে বিরত থাকবে সরকার?”

রাষ্ট্রীয় বেরোজগার দিবস বা National Unemployment Day পালনের ডাক দিয়েছিলেন শাসক বিরোধী নেটিজেনরা। সেই মতো সকাল থেকে টুইটারে শুরু হয় ট্রেন্ডিং। একের পর এক টুইট।

কর্মসংস্থানকে হাতিয়ার করেই বৃহস্পতিবার নরেন্দ্র মোদিকে নিশানা করে কংগ্রেস। একটি সংবাদপত্রে প্রকাশিত এক সংবাদের অংশ দিয়ে রাহুল গান্ধী টুইট করেছেন,”চরম বেকারত্বের জন্য দেশের যুবা আজ #राष्ट्रीय_बेरोजगारी_दिवस পালন করতে বাধ্য হচ্ছে।”
অসংখ্য নেটিজেন নানা ব্যঙ্গাত্মক ছবিও টুইট করেছেন। সব টুইটের টার্গেট মোদি৷ সঙ্গে ছিলো তির্যক মন্তব্য। কেউ কটাক্ষ করেছেন, জাতীয় বেকারত্বের জন্মদাতাকে শুভ জন্মদিন। কেউ লিখেছেন, প্রধানমন্ত্রী প্রতিবছর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ১২ কোটি মানুষ আজ কর্মহীন।

দিনকয়েক আগে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতে ৪৫ বছরে সর্বোচ্চ ছুঁয়েছে বেকারত্ব। করোনার প্রকোপে আরও ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। টানা লকডাউনে থমকে গিয়েছে দেশের আর্থিক সক্রিয়তা। কর্মী ছাঁটাইয়ে বাধ্য হয়েছে বহু সংস্থা। এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি সংকুচিত হয়েছে ২৩.৯ শতাংশ। ‘অচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মোদির তৈরি মন্দা পরিস্থিতিতে নাভিশ্বাস অর্থনীতির।

আরও পড়ুন- রাজ আর শুভশ্রীর ছেলেকে নিয়ে চূড়ান্ত বাড়াবাড়ি হচ্ছে

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...