Friday, April 3, 2026

ফের নিম্নচাপের জেরে বৃষ্টি রাজ্যে, জানাচ্ছে হাওয়া অফিস

Date:

Share post:

রাজ্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বেশকিছু জেলায় জারি হয়েছে সর্তকতা। মৎস্যজীবীদের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ২০ সেপ্টেম্বর। হাওয়া অফিস সূত্রে খবর, মহালয়ার দিন মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। ফলে গরম অনুভূত হবে।

আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “আগামী ২০ তারিখ নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ওপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০-২২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলোয় জারি হয়েছে সর্তকতা। মূলত পূর্বের অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন জেলা গুলি যেমন মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২১ সেপ্টেম্বর দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। কিছু জেলায় ভারী বৃষ্টি। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ সেপ্টেম্বর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে সর্তকতা থাকছে। যেহেতু ২০ সেপ্টেম্বর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে মৎস্যজীবীদের সেদিন থেকে সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু যারা চলে গিয়েছেন তাদেরকে ২০ সেপ্টেম্বর দুপুরের মধ্যে ফিরে আসার কথা জানানো হচ্ছে।”

আরও পড়ুন- বাংলাদেশের ট্রেনে যাত্রী পরিবহন শুরু

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...