Friday, June 26, 2026

বলিউডের ১৮০ কোটির ছবিতে ‘সুপার ভিলেন’ অজয় দেবগন

Date:

Share post:

স্বচ্ছ ভাবমূর্তির দাপুটে পুলিশ অফিসার, ঐতিহাসিক হিরো থেকে এবার তিনি সুপার ভিলেন।
সুপারহিরো নয় সুপার ভিলেন হিসেবে, এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি বাজেটের ছবিতে কাজ করতে চলেছেন অজয় দেবগন। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের সঙ্গে প্রথম গাঁটছড়া বাঁধছেন তিনি।আনুষ্ঠানিক ঘোষণা হতে কয়েকটা দিন বাকি থাকলেও, বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। তানাজি এবার খলনায়ক।
১৮০ কোটি টাকা বাজেটে বলিউডে আর কোন ছবি হয়েছিল আপাতত মনে করা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা এই ছবির জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন অজয় দেবগন নিজেই। আর ছবির গ্রাফিক্স সহ উন্নত প্রযুক্তি, ক্যামেরা ও বাকি খরচ ধরা হয়েছে ৯০ কোটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন, যে ছবিতে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন হিরো নন, ভিলেন, সেই ছবি কেমন হবে? শোনা যাচ্ছে, ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে চাঙ্কি পাণ্ডের ভাইপো আহানকে।

হিরো হিসেবে অজয় দেবগন কে দেখতে অভ্যস্ত বলিউড। কখনো তিনি সিংহম। কখনও রোম্যান্টিক নায়ক। কখনো তিনি ঐতিহাসিক হিরো তানাজি।তবে খাকি, কাল, কোম্পানি-সহ বেশ কিছু ছবিতে ভিলেনের চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। আর যশ রাজের ব্যানারে অজয়কে প্রথম দেখা যাবে সুপার ভিলেন হিসেবে।

আরও খবর : ধনকুবের ‘চাক ফিনি’, জীবদ্দশায় বিলিয়ে দিলেন ৮ মিলিয়ন ডলার!

২০২০ সাল বলিউডের জন্য খারাপ হলেও, অজয় দেবগনের কেরিয়ারের জন্য ভালোই। বছরের শুরুতে অজয়ের ১০০তম ছবি তানাজি ছিল অন্যতম হিট। বলিউডের জন্য খারাপ হলেও অজয় দেবগনের জন্য যে ভাল তা বেশ বোঝা যাচ্ছে। এই এ বছরটা প্রথম তারপরই যশরাজ ফিল্মসের সঙ্গে ছবি করতে চলেছেন তিনি।
এমনিতে অ্যাকশন হিরো অজয় দেবগন। তার মধ্যে রয়েছে রোম্যান্টিসিজমও। তবে এবার টানটান উত্তেজনা অ্যাকশনে সুপার ভিলেন হয়ে উঠবেন অজয় দেবগণ।সকলেরই আশা করোনামুক্তির পর হলে বসেই দেখা যাবে অ্যাকশন-থ্রিলারে ভরপুর ১৮০ কোটির ছবি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...