Saturday, May 23, 2026

কমার্শিয়াল পার্টনারের সঙ্গে ১৪ কোটির চুক্তি! দেবীপক্ষে লক্ষ্মীলাভ বাংলা ফুটবলে

Date:

Share post:

একদিকে মহালয়া অন্যদিকে বৃহস্পতিবার, আর এমন শুভদিনেই লক্ষ্মীলাভ হল বাংলা ফুটবলে। শতাব্দী প্রাচীন
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) পেলো বড়সড় কমার্শিয়াল পার্টনার। ১২৮ বছরের ইতিহাসে এই প্রথমবার
বিরাট অঙ্কের স্পনসর পেলো IFA. দেবীপক্ষের সূচনায় কমার্শিয়াল পার্টনার হিসেবে IFA-এর সঙ্গে গাঁটছড়া বাঁধলো ACCORD SPORTS VDK। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্য ফুটবল সংস্থা কমার্শিয়াল পার্টনার পেল। আগামী চার বছরের জন্য চুক্তি হয়েছে দুই পক্ষের। এই চার বছরে ACCORD ১৪ কোটি টাকা দেবে IFA-কে। চারবছর পর দু’পক্ষ চাইলে চুক্তি নবীকরণ হবে।

ACCORD-IFA গাঁটছড়া হওয়ার পর IFA প্রেসিডেন্ট অজিত বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, “ESPN-এর পর এত বড় আর্থিক চুক্তি IFA-তে আগে কখনও হয়নি । AACCORD-কে অনেক অনেক ধন্যবাদ।”

IFA চেয়ারম্যান তথা AIFF-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত জানান, “আজ IFA-এর ঐতিহাসিক দিন। আজ ইতিহাস সৃষ্টি করল IFA। IFA এই প্রথম কমার্সিয়াল পার্টনার পেল। বাংলা ফুটবলের উন্নয়নে একে বানিজ্যিক সাথী বা প্রগতির সাথী বলতে পারেন।”

আর যাঁর ঐকান্তিক উদ্যোগে এই এমন ঐতিহাসিক চুক্তি হলো, সেই IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলছেন, “ফুটবলের স্বার্থে সবাই এগিয়ে এসেছে। আমি বিশ্বাস করি, বাংলার ফুটবলে এখনও স্পনসর আছে।”

ACCORD-এর কর্ণধার সুদীপ গঙ্গোপাধ্যায় IFA-এর সঙ্গে হাত মেলাতে পেরে বেশ খুশি। তাঁর কথায়, “আমরা চেষ্টা করব IFA-এর সব টুর্নামেন্ট বিভিন্ন কর্পোরেট সংস্থাকে বিক্রি করব। IFA আমাদের কাছে এখন একটা পরিবার।”

IFA-র সঙ্গে এই সংস্থা জুড়ে যাওয়ায় আইএফএ অনুমোদিত সব টুর্নামেন্ট কমার্শিয়াল এবং মার্কেটিং বিষয়টি দেখভাল করবে। বাংলা ফুটবলের উন্নয়নে এই চুক্তিকে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ বলেই দাবি করেন IFA কর্তারা।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...