Tuesday, June 23, 2026

এবার ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে আনতে চায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে হলফনামা

Date:

Share post:

নরেন্দ্র মোদি সরকার এবার ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে আনতে চায়৷
শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, বৈদ্যুতিন সংবাদমাধ্যম বা টিভি’র আগে ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করুক সুপ্রিম কোর্ট।

একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত বিতর্কিত খবর সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের হলফনামায় এ কথাই বলা হয়েছে৷ কেন্দ্র এই হলফনামায় বলেছে, ‘‘ডিজিটাল মিডিয়া অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। ফলে আরও সতর্কতা বজায় রাখা প্রয়োজন।’’
বতর্মান দুনিয়ায় ডিজিটাল মিডিয়ার প্রভাব অনেক বেশি বলেও শীর্ষ আদালতে জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক হলফনামায় স্পষ্ট বলেছে, ‘‘প্রিন্ট মিডিয়া বা খবরের কাগজ, পত্রিকা ইত্যাদি এবং বৈদ্যুতিন মিডিয়া বা টিভি-র ভূমিকা নিয়ে আগে একাধিক রায় দিয়েছে আদালত। যথেষ্ট বিচার করেই সেখানে কোনও খবর প্রকাশ করা হয়। কিন্তু সরকারি পর্যবেক্ষণ বলছে, ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের দায়িত্ব, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয় না। তাই আগে ডিজিটাল মিডিয়ার জন্য নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ ও পদক্ষেপ জরুরি৷

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...