Friday, April 3, 2026

করোনা-আক্রান্ত হয়ে প্রয়াত কর্ণাটকের বিজেপি সাংসদ অশোক গাস্তি

Date:

Share post:

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কর্ণাটক থেকে সদ্য নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি।মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেলো এই নেতার জীবন যুদ্ধ। করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২ সেপ্টেম্বর তাঁকে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো৷ চলতি জুন মাসেই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘদিন RSS- এর প্রচারক হিসেবে কাজ করেছিলেন প্রয়াত সাংসদ। বিজেপিতে যোগ দেওয়ার পর কর্ণাটকের রাজ্য স্তরের নেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ভিএস ইয়েদুরাপ্পা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...