Monday, February 23, 2026

চূড়ান্ত ট্রায়ালে সমস্যা, ভ্যাকসিন নিয়ে রাশিয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া স্বেচ্ছাসেবকদের

Date:

Share post:

ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছে রাশিয়া। স্পুটনিক ভি ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল চলছিল। কিন্তু প্রতি ৭ জনের মধ্যে ১ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সে দেশের সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

গত ১১ অগাস্ট ভ্যাকসিন আবিষ্কার কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের মধ্যে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে প্রথম স্থান প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু নতুন বিপদ ডেকে আনল পার্শ্ব প্রতিক্রিয়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো জানিয়েছেন ভ্যাকসিন প্রয়োগ করা প্রতি ৭ জনের মধ্যে ১ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের দেহে দুর্বলতা, পেশিতে ব্যথা, মাঝেমাঝে জ্বর আসার মতো সমস্যা ঘটেছে। তবে সেই সমস্যা কারোর ক্ষেত্রে বেশিদিন স্থায়ী হয়নি।

চতুর্থ দফার ট্রায়াল শুরু হওয়ার পরই এই সমস্যার কথা জানালেন বিজ্ঞানীরা। ভ্লাদিমির পুতিন ভ্যাকসিন ঘোষণা করার পর থেকেই, এর কার্যকারিতা নিয়ে বিতর্ক তৈরি হয় বিশ্বজুড়ে। বিশেষজ্ঞদের প্রশ্ন, প্রথম পর্যায়ে মাত্র ৭৬ জনের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করেই কীভাবে ভ্যাকসিন নিয়ে আসার কথা বলছে রাশিয়া? তবে শুধুমাত্র আন্তর্জাতিক মহলে নয় রাশিয়ার অন্দরেও এই নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। রাশিয়ার অভিজ্ঞ ডাক্তার এবং এথিক্স কাউন্সিলের অন্যতম প্রধান ডক্টর আলেক্সান্ডার এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

রাশিয়া আগেই জানিয়েছিল, জানুয়ারি মাসের আগে গণ টিকাকরণ সম্ভব নয়। তবে চলতি মাসেই গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে বিবৃতি জারি করে। যেখানে বলা হয় স্পুটনিক ভি ভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। তারা দাবি করে, প্রথম দুই পর্বের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, টিকাকরণের জন্য মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয় বলে জানানো হয়। দাবি করা হয়, টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ তৈরি করে।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিনের লক্ষাধিক ডোজ বিনামূল্যে ঢাকাকে দেবে বেজিং!

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...