Saturday, April 4, 2026

থানায় ওসির টেবিলে পা তুলে মিটিং করবো! সায়ন্তনের মন্তব্যে সমালোচনার ঝড়

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এবারও তাঁর নিশানায় পুলিশ। শিলিগুড়িতে একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সায়ন্তন বসু। যেখানে তাঁরা মহকুমা শাসকের কাছে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু রাস্তাতেই বিজেপির মিছিল আটকায় পুলিশ।

আর এরপরই পুলিশকে হুঁশিয়ারির সুরে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, “পুলিশ আমাদের মিটিং-মিছিল করার পারমিশন দিচ্ছে না। আর কোনও পারমিশনের দরকার নাই। আমাদের মঞ্চ খুলে দিচ্ছে পুলিশ। আর কোনও মঞ্চ বাঁধার দরকার নেই। আমি নির্দেশ দিচ্ছি, এবার থানার ছাদে হবে বিজেপির মিটিং। ওসির চেয়ার-টেবিল তুলনা হবে থানার ছাদে। আর সেই টেবিল-চেয়ারের ওপর পা তুলে সভা করবো আমরা।”

এখানেই শেষ নয়। শিলিগুড়ি পুলিশকে কড়া সমালোচনা করেন সায়ন্তন। তিনি বলেন, “উত্তরকন্যাতে কোনও সরকারি কাজকর্ম হয় না। এখানে শুধু তৃণমূলের মিটিং হয়। চিটফান্ডের হিসাব-নিকাশ হয়। আর মজলিস হয়। তাহলে উত্তরকন্যা করে লাভটা কি হল? যদি তা মানুষের উপকারে না আসে!”

আরও পড়ুন- ভয়াবহ আগুন, লেলিহান শিখায় যেন আগ্নেয়গিরি সৌদির আমাদ পাহাড়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...