Friday, April 3, 2026

কোভিড সারিয়ে সুস্থতার মাপকাঠিতে বিশ্বে প্রথম স্থানে ভারত

Date:

Share post:

স্বস্তির খবর। কোভিড সংক্রমণের সংখ্যায় রেকর্ড গড়লেও সুস্থতার হারেও বিশ্বে রেকর্ড করেছে ভারত। আমেরিকা সহ বিশ্বের সব দেশকে পিছনে ফেলে সবচেয়ে বেশি কোভিড অাক্রান্ত সুস্থ হয়েছেন এই ভারতেই। সুস্থতার হার এখন প্রায় ৮০ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। ভারতে এপর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ লক্ষের বেশি মানুষ। একইসঙ্গে আরেকটি তথ্যও কিছুটা স্বস্তি দিচ্ছে। তা হল, ভারতে কোভিডে মৃত্যুর হার কমে এখন ১.৬১ শতাংশ, যা বিশ্বের বহু দেশের তুলনায় অনেক কম। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

এদিন ট্যুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, সুস্থতার সংখ্যায় বিশ্বে এই মুহূর্তে এক নম্বর স্থানে রয়েছে ভারত। এই সংখ্যা ছাপিয়ে গিয়েছে আমেরিকাকেও। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা এখন ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২ বলে জানা গিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দ্রুত এই ভাইরাসকে চিহ্নিত করার জন্য টেস্টিং এবং ট্র্যাকিং-এর সংখ্যা প্রচুর বাড়ার ফলেই এই ইতিবাচক পরিস্থিতি তৈরি করা সম্ভব হয়েছে।

এদিকে, গোটা দেশে শনিবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ লক্ষ ৮ হাজার ১৫ জন। এর মধ্যে করোনা অ্যাক্টিভ কেস ১০ লক্ষ ১৩ হাজার ৯৬৪টি। শনিবার সকাল পর্যন্ত ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫ হাজার ৬১৯। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।

আরও পড়ুন- অপরাধ রুখতে কামরায় সিসি ক্যামেরা, মহামারি অবহেই অত্যাধুনিক লোকাল ট্রেন শিয়ালদহে

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...