Tuesday, June 23, 2026

অপরাধ রুখতে কামরায় সিসি ক্যামেরা, মহামারি অবহেই অত্যাধুনিক লোকাল ট্রেন শিয়ালদহে

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে বন্ধ লোকাল ট্রেন। ‘দৈনন্দিন জীবন’ থেকে ছুটি পেয়েছে দেশের বড় বড় রেল স্টেশনগুলি।

ব্যস্ত শিয়ালদহ স্টেশনের চিত্রও পাল্টে গিয়েছে। মাঝেমধ্যে কয়েকটা পণ্যবাহী ট্রেন এবং স্পেশাল ট্রেন দেখছে ব্যস্ত শিয়ালদহ। কবে লোকাল ট্রেন চলবে তা এখনই বলতে পারছে না। আর এই অবস্থাকে কাজে লাগাচ্ছে রেল। স্টেশনের পাশাপাশি এবার লোকাল ট্রেনেও আনছে পরিবর্তন।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার আধুনিক হচ্ছে ট্রেনের রেক। মহামারি আবহে সামাজিক দূরত্ব দিচ্ছে ভারতীয় রেল। কেমন হবে নতুন রেক?

◼️ নতুন এই ট্রেনের কামরাগুলির ভেতরে বেশি জায়গা থাকবে।

◼️ মুখোমুখি সিটের দূরত্ব বেশি থাকবে।

◼️ রেকগুলি তৈরি করা হয়েছে যাতে ঝাঁকুনি হলে একজন অন্যজনের ঘাড়ে না পড়ে।

◼️ বাইরে থেকে হওয়া ঢোকার জন্য কামরায় থাকবে ফোর্স ভেন্টিলেশন সিস্টেম। মাথার উপরে থাকবে এয়ারডাক।

◼️ ট্রেনে অপরাধ রুখতে এবং মহিলাদের সুরক্ষার জন্য নতুন রেকের মহিলা কামরায় থাকছে সিসি ক্যামেরা।

◼️ ক্যামেরা কোথায় আছে তা অবশ্য দেখতে পারবেন না যাত্রীরা। বিশেষ প্রয়োজনে এই ক্যামেরা ব্যবহার করতে পারবে। সেখান থেকে পাওয়া যাবে ফুটেজ।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও বম্বার্ডিয়ারের তৈরি করা এই নয়া রেক চালানো হবে। প্রথমে স্টাফ স্পেশাল হিসেবে চালানো হবে। তারপর যাত্রী পরিষেবার জন্য চালু করা হবে।রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে এই অত্যাধুনিক কয়েকটি রেক এসেছে। আপাতত শিয়ালদহ ডিভিশনের বারাসত কারশেডে চলছে এই রেকের ট্রায়াল রান। শিয়ালদহের ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং জানান, এর আগে এমন ৬টি রেক এসেছিল। নতুন এই রেক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। নতুন রেকগুলি চলবে এসি থ্রি ফেজে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...