Thursday, June 11, 2026

অস্ত্রোপচারে নপুংসক করে শাস্তি ধর্ষকের, আইন হল নাইজেরিয়ায়

Date:

Share post:

ধর্ষণ করলে ধর্ষকের যৌনাঙ্গে অস্ত্রোপচার করে তাকে নপুংসক বানিয়ে দেওয়া হবে। এটাই ধর্ষকের শাস্তি। ক্রমবর্ধমান ধর্ষণ রুখতে এবার এই আইন করল আফ্রিকার দেশ নাইজেরিয়া। তবে শিশু ধর্ষণের সাজা হিসাবে মৃত্যুদণ্ডই বহাল থাকছে।

নাইজেরিয়ার কাদুনা রাজ্যে এই নতুন আইনটি পাশ হয়েছে চলতি সপ্তাহে। এই আইনে বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সের কাউকে ধর্ষণের অভিযোগ প্রমাণ হলে সাজা মৃত্যুদণ্ড। বাকি ক্ষেত্রে ধর্ষককে অস্ত্রোপচারের মাধ্যমে নপুংসক করে সারা জীবনের জন্য শাস্তি দেওয়া হবে।

কাদুনার গভর্নর নাসির আহমেদ আল রুফাই মনে করেন, নতুন আইনে শিশুদের ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে রক্ষা করা যাবে। তিনি মনে করেন, এই শাস্তির কোনও বিকল্প নেই। এটাই সবচেয়ে উপযুক্ত।

নাইজেরিয়ার এই রাজ্যে এর আগে ধর্ষণে সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। প্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ করলে ২১ বছরের কারাদণ্ডের বিধান ছিল। গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আফ্রিকার এই দেশটিতে ধর্ষণের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। পাঁচ মাসে ৮০০- এর বেশি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। তাই নাইজেরিয়ার কাদুনার রাজ্য সরকার ধর্ষণের আইন সংশোধন করল।

আরও পড়ুন- শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার পথে ৯৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যু: রেলমন্ত্রী

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...