Friday, June 12, 2026

শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার পথে ৯৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যু: রেলমন্ত্রী

Date:

Share post:

সংসদে এবার পরিযায়ী শ্রমিক মৃত্যুর সংখ্যা জানাল রেল মন্ত্রক।
এর আগে লোকসভায় এই সংক্রান্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, লকডাউন পর্বে ঠিক কতজন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পথে মারা যান, সেই তথ্য তাঁদের কাছে নেই। শ্রমমন্ত্রীর ওই বিবৃতি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বলা হয়, কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কতটা অসংবেদনশীল, এটা তার প্রমাণ। কতজন শ্রমিক লকডাউন পর্বে প্রাণ হারিয়েছেন, তার খবরই রাখে না সরকার। সেই বিতর্ক তৈরির কিছুদিনের মধ্যে এবার রেলমন্ত্রী পীযূষ গয়াল রাজ্যসভায় জানালেন, শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরার পথে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত পরিযায়ী শ্রমিকের সংখ্যা রেল মন্ত্রকের কাছে জানতে চান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। সেই প্রশ্নের জবাবে রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেনে মারা গিয়েছেন ৯৭ জন পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে ৮৭ টি ক্ষেত্রে রাজ্য পুলিশ পোস্ট মর্টেম করিয়েছে। ৫১টি ক্ষেত্রে রাজ্য পুলিশের কাছে থাকা পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ফুসফুস ও লিভারের সমস্যা, পুরনো অসুখ ইত্যাদি।

আরও পড়ুন- কঙ্গনা-কাশ্যপ টুইট যুদ্ধ, চিনের সঙ্গে অভিনেত্রীকে লড়তে বললেন পরিচালক

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...