Saturday, June 13, 2026

কঙ্গনা-কাশ্যপ টুইট যুদ্ধ, চিনের সঙ্গে অভিনেত্রীকে লড়তে বললেন পরিচালক

Date:

Share post:

বলিউডের অব্যাহত টুইট যুদ্ধ।

দ্বিধাবিভক্ত মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। কেউ কথা বলেন জয়া বচ্চনের পক্ষে। কেউ টিম কঙ্গনার। ঠোঁটকাটা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রতিদিনই কারও না কারও বাক্যুদ্ধ বাধছে।

কঙ্গনাকে চিনের সঙ্গে লড়াইয়ের পরামর্শ দিয়ে সেই যুদ্ধে এবার নতুন ইন্ধন দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। পাল্টা ‘বলিউড কুইন’ পরিচালককে ‘নির্বোধ’ বলে কটাক্ষ করতে ছাড়েননি। বলেছেন, তিনি যদি সীমান্তে যান, সেক্ষেত্রে অনুরাগ যেন আগামী বছর অলিম্পিকসে নাম লেখান।

আরও পড়ুনবামেদের শ্রমজীবী ক্যান্টিনের পাল্টা এবার তৃণমূলের “মমতার মমতা”! কোথায় জানেন?

সুসান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ‘নেপোটিজম’ নিয়ে শুরু হয়েছিল তরজা। এখন তাতে জুড়েছে মাদক যোগ।বলিউডের সঙ্গে মাদকের সম্পর্ক গভীর বলে সোচ্চার হয়েছেন অভিনেত্রী।বলিউডকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন। বলেছেন এখানকার ৯৯ শতাংশ তারকাই কোনও না কোন সময় মাদক নিয়েছেন। এ প্রসঙ্গে সাংসদ রবি কিষাণ সরব হওয়ায় তরজা বেধেছিল জয়া বচ্চনের সঙ্গে। জয়ার থালি বিতর্কে মুখ খুলেছিলেন কঙ্গনা।

আর এবার কথার যুদ্ধ অনুরাগের সঙ্গে।এর সূত্রপাত ১৭ সেপ্টেম্বর। টুইটারে কঙ্গনা লিখেছিলেন, তিনি ক্ষত্রিয়। গর্দান দিতে পারেন কিন্তু মাথা নিচু করতে পারবেন না। দেশের স্বার্থে জাতীয়বাদকে সমর্থন করবেন সবসময়। তারপরই অনুরাগ কাশ্যপ তাকে খোঁচা দিয়ে বলেন, “তুমি একাই মণিকর্ণিকা। এবার তাহলে বরং চিনের সঙ্গে লড়াইয়ে নামো। দেখিয়ে দাও, তুমি থাকতে তারা দেশের ক্ষতি করতে পারবে না”।

কঙ্গনার জবাব ছিল, “ঠিক আছে আমি সীমান্তে যাচ্ছি। আপনিও কিন্তু সামনের বছর অলিম্পিকসে যাবেন। দেশের স্বর্ণপদক প্রয়োজন”।এভাবে চলতে থাকা বাগযুদ্ধে যখন সরগরম টুইট থেরে বলিউড তখন কঙ্গনা ইতি টানেন। বলেন, “বারবার বিতর্কে জড়ালেও তিনি মোটেও লড়াকু নন। তর্ক অন্য কেউ শুরু করে। তাঁকে জবাব দিতেই হয়”।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...