Thursday, June 4, 2026

বামেদের শ্রমজীবী ক্যান্টিনের পাল্টা এবার তৃণমূলের “মমতার মমতা”! কোথায় জানেন?

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বে কাজ হারানো অসহায় মানুষের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বাম তথা সিপিএম শ্রমজীবী ক্যান্টিন খুলেছে। যার সূত্রপাত ঘটেছিল, যাদবপুরে সিপিএমের “রান্নাঘর”থেকে। পরে কলকাতা-সহ গোটা রাজ্যেই তা মডেল হয়ে যায়। যেখানে মাত্র আমিষ বা নিরামিষ ২০ টাকার বিনিময়ে পেটপুরে একবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে শ্রমজীবী ক্যান্টিন করে বামেরা দাবি করেছিল, সাধারণ শ্রমজীবী মানুষের পাশে একমাত্র তারাই রয়েছে।

এবার সিপিএমের ধাঁচেই সুলভে খাবার পরিবেশনের জন্য এগিয়ে এলো শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়ায় সস্তার কমিউনিটি কিচেন চালু করল তৃণমূল। যার পোশাকি নাম দেওয়া হয়েছে- “মমতার মমতা”। হাওড়া পুরসভার ৩ ও ৮ নম্বর ওয়ার্ডে চালু হল তৃণমূলের সস্তার ক্যান্টিন “মমতার মমতা”। তৃণমূলের দাবি, ১৫ ও ২০ টাকায় পাওয়া যাচ্ছে আমিষ থালি। আর নিরামিষ খেতে চাইলে পড়বে মাত্র ১০ টাকা।

তৃণমূলের এই ক্যান্টিনে ১০ টাকায় ডাল, ভাত ও সবজি পাওয়া যাবে। ১৫ টাকায় ডাল, ভাত, ভাজা, সবজি ও ডিম। ২০ টাকায় ডাল, ভাত, সবজি মাছ বা ডিম। সপ্তাহে ৩ দিন নিরামিষ ও চার দিন আমিষ পদ রাখা হয়েছে। এমনকী স্বাদবদলের জন্য রবিবার ২০ টাকায় দেওয়া হবে ভাত ও মুরগির মাংস। আপাতত প্রতিদিন রান্না হচ্ছে ২৫০ জনের।
তৃণমূল কংগ্রেস জানিয়েছে,খাবারের জন্য খরচ বেশি হলেও ঘাটতি পূরণের জন্য দলীয় কর্মীরা নিজেরাই খরচ বহন করছেন।

তৃণমূলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি মান্না বলেন, ”সালকিয়ায় বহু শ্রমিক শ্রেণির মানুষ রয়েছেন। যাঁরা দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন। এই সব অসহায় মানুষদের সাহায্য করতে কম মূল্যে খাবার পরিবেশন করা হবে।”

সিপিএমের শ্রমজীবী ক্যান্টিনের পাল্টা কি তৃণমূলের সুলভ কিচেন? মূল উদ্যোক্তা বাপি মান্না জানিয়েছেন, কাউকে কোনও অনুকরণ করে নয়। সালকিয়ায় ‘মমতার মমতা’ ক্যান্টিন দরিদ্র, অভুক্ত মানুষজনের পাশে দাঁড়াতেই এই ব্যবস্থা।

আরও পড়ুন : বাংলা-কেরল থেকে এনআইএ-এর জালে ৯ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...