Saturday, April 4, 2026

দুর্গাপুজোর মধ্যে ইউজিসি-নেট, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্র সমাজ

Date:

Share post:

চলতি বছরের জুন-সেপ্টেম্বর সেশনের ইউজিসি-নেট পরীক্ষার সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দফায় দফায় এই পরীক্ষা হবে। কেন্দ্রের এই পরীক্ষাসূচি নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। দুর্গাপুজোর মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে।

২১ অক্টোবর দুর্গাপুজোর পঞ্চমীতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। প্রথম দফায় সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে এডুকেশন এবং দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে ভূগোল পরীক্ষা। ২২ অক্টোবর দুর্গাপুজার ষষ্ঠী। ওই দিন দু’দফায় পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মালায়ালাম, উর্দু, পাঞ্জাবি, রাশিয়ান, তেলেগু, মারাঠি ভাষার পরীক্ষা। দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা, কাশ্মীরি এবং সোশ্যাল মেডিসিন এবং কমিউনিটি হেলথ পরীক্ষা। আবার ২৩ অক্টোবর সপ্তমীতে হিন্দির দুই বিভাগের পরীক্ষা আছে।

স্পষ্টতই, কেন্দ্রের এই অবিবেচকের মতো আচরণের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বাংলার উৎসবের মধ্যে কেন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্র? সেই প্রশ্ন উঠছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদিকে অভিষেক লেখেন, ” বাঙালির ঐতিহ্য এবং বাংলার পড়ুয়াদের প্রতি আপনার অসম্মান সামনে এসেছে। দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী সপ্তমীতে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হাস্যকর।”

আরও পড়ুন-মুর্শিদাবাদে আল-কায়দা! উদ্বিগ্ন অধীর

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...